বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করে অধ্যাদেশ জারি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯' রহিত করে
অধ্যাদেশ জারি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে সোমবার (৯ সেপ্টেম্বর) এই অধ্যাদেশ জারি করা হয়।

অধ্যাদেশে বলা হয়, যেহেতু জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভেঙ্গে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির নিকট তা সন্তোষজনক-ভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।

'এই অধ্যাদেশ জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিত-করণ) অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হবে। ইহা অবিলম্বে কার্যকর হবে।'

এতে আরও বলা হয়, জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন) এতদ্দ্বারা রহিত করা হল।

গত ২৯ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিত-করণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

ওই দিন মন্ত্রীপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে “জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৫/০৫/২০১৫ তারিখে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারী করা হয়।

কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে।

‘বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থায়’ রয়েছে বিধায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিত-কল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে, উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিত-করণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দৈনিক ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

দৈনিক ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম

জামায়াত-শিবিরের আক্রমণ থেকে বাঁচতে চুপ করে গেছি : মাহফুজ আলম

জামায়াত-শিবিরের আক্রমণ থেকে বাঁচতে চুপ করে গেছি : মাহফুজ আলম

এবার শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশকে প্রকাশ্যে গুলি

এবার শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশকে প্রকাশ্যে গুলি

ছিনতাইকারী ভ্যানিটি ব্যাগ টান দেওয়ায় পড়ে যাওয়া সেই নারীর মৃত্যু

ছিনতাইকারী ভ্যানিটি ব্যাগ টান দেওয়ায় পড়ে যাওয়া সেই নারীর মৃত্যু

শেরপুরে ভারতীয় পুশইনের প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

শেরপুরে ভারতীয় পুশইনের প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

৮ নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান : জনপ্রশাসন মন্ত্রণালয়

৮ নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান : জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রস্তাবিত বাজেটটি ইশতেহারনির্ভর ও প্রতারণামূলক

প্রস্তাবিত বাজেটটি ইশতেহারনির্ভর ও প্রতারণামূলক

ইট ছুঁড়ে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে তিন আসামি

ইট ছুঁড়ে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে তিন আসামি

ফিলিপাইনের প্রতিরক্ষা প্রধানের ওপর চীনের নিষেধাজ্ঞা

ফিলিপাইনের প্রতিরক্ষা প্রধানের ওপর চীনের নিষেধাজ্ঞা

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিজস্ব সংস্কৃতির সুরক্ষায় ইনকিলাব বলিষ্ঠ কণ্ঠস্বর

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিজস্ব সংস্কৃতির সুরক্ষায় ইনকিলাব বলিষ্ঠ কণ্ঠস্বর

বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের সম্মেলন আজ

বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের সম্মেলন আজ

আদ-দ্বীন হাসপাতালে অবিলম্বে চিকিৎসা কার্যক্রম চালুর সুযোগ দিন

আদ-দ্বীন হাসপাতালে অবিলম্বে চিকিৎসা কার্যক্রম চালুর সুযোগ দিন

বিএনপি প্রতিশ্রুতিতে নয় বাস্তবে উন্নয়ন করে : হুইপ নুরুদ্দিন অপু

বিএনপি প্রতিশ্রুতিতে নয় বাস্তবে উন্নয়ন করে : হুইপ নুরুদ্দিন অপু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

অপরিকল্পিত লাইনের খেসারত দিচ্ছে গ্রাহক : ইকবাল হাসান মাহমুদ

অপরিকল্পিত লাইনের খেসারত দিচ্ছে গ্রাহক : ইকবাল হাসান মাহমুদ

চীনে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের পাশে জামায়াত আমির

চীনে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের পাশে জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট গতানুগতিক, ঋণনির্ভর : রাজেকুজ্জামান রতন

প্রস্তাবিত বাজেট গতানুগতিক, ঋণনির্ভর : রাজেকুজ্জামান রতন

১৬ দিনের সফরে খুবি ভিসি ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

১৬ দিনের সফরে খুবি ভিসি ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

এনসিপির কাউন্সিলে যুক্ত হলেন আরো ৬ জন

এনসিপির কাউন্সিলে যুক্ত হলেন আরো ৬ জন