বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের সম্মেলন আজ
১৩ জুন ২০২৬, ১২:৩৭ এএম | আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৩৭ এএম
বাণিজ্য, প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতি বিষয়ের উচ্চ পর্যায়ের এক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সরকার। আজ শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বাণিজ্য, প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতির জন্য রোডম্যাপ ২০২৬: নেভিগেটিং রিস্ক, লিভারেজিং রেজিলিয়েন্স’ শীর্ষক এই উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত একদিনের এই সম্মেলনে সরকারের ঊর্ধ্বতনরা, কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন অংশীদার এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততার জন্য একটি দূরদর্শী এজেন্ডা তৈরি করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান সম্মেলনের উদ্বোধন করবেন। অংশ নেবেন ঢাকায় অবস্থিত মিশন প্রধান, উন্নয়ন অংশীদারদের কান্ট্রি ডিরেক্টর এবং ব্যবসায়ী সম্প্রদায়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলন বিশ্বব্যাপী রূপান্তর, ঝুঁকি এবং অনিশ্চয়তার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অনুষ্ঠিত হচ্ছে। নীতি ও বাস্তবায়নের মধ্যে বৃহত্তর সমন্বয় গড়ে তোলা, বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলাই এই আয়োজনের লক্ষ্য।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দৈনিক ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম
জামায়াত-শিবিরের আক্রমণ থেকে বাঁচতে চুপ করে গেছি : মাহফুজ আলম
এবার শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশকে প্রকাশ্যে গুলি
ছিনতাইকারী ভ্যানিটি ব্যাগ টান দেওয়ায় পড়ে যাওয়া সেই নারীর মৃত্যু
শেরপুরে ভারতীয় পুশইনের প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ
৮ নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান : জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রস্তাবিত বাজেটটি ইশতেহারনির্ভর ও প্রতারণামূলক
ইট ছুঁড়ে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে তিন আসামি
ফিলিপাইনের প্রতিরক্ষা প্রধানের ওপর চীনের নিষেধাজ্ঞা
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিজস্ব সংস্কৃতির সুরক্ষায় ইনকিলাব বলিষ্ঠ কণ্ঠস্বর
আদ-দ্বীন হাসপাতালে অবিলম্বে চিকিৎসা কার্যক্রম চালুর সুযোগ দিন
বিএনপি প্রতিশ্রুতিতে নয় বাস্তবে উন্নয়ন করে : হুইপ নুরুদ্দিন অপু
ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত
অপরিকল্পিত লাইনের খেসারত দিচ্ছে গ্রাহক : ইকবাল হাসান মাহমুদ
চীনে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের পাশে জামায়াত আমির
প্রস্তাবিত বাজেট গতানুগতিক, ঋণনির্ভর : রাজেকুজ্জামান রতন
১৬ দিনের সফরে খুবি ভিসি ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক
এনসিপির কাউন্সিলে যুক্ত হলেন আরো ৬ জন
ভারত থেকে হাদি হত্যাকারীকে ফেরত আনতে হবে
