এবার শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশকে প্রকাশ্যে গুলি
১৩ জুন ২০২৬, ১২:৪৩ এএম | আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৪৩ এএম
কারামুক্তির এক মাসের মাথায় এবার দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ। রাজধানীর রামপুরায় গতকাল শুক্রবার প্রকাশ্যে তাকে খুব কাছ থেকে গুলি করে সন্ত্রাসীরা। এতে তার মাথায় দুটি গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পলাশের অবস্থা গুরুতর। কারা এবং কেন তার ওপর হামলা করেছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্যরাই পলাশকে গুলি করেছে।
জেল মুক্তির পর মাস দুয়েক আগে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী টিটন। এর আগে আদালতপাড়ায় একইভাবে খুন হয়েছেন অপর এক সন্ত্রাসী মামুন। পুলিশের ধারণা, এসব খুনের পেছনে নিজেদের অভ্যন্তরীন কোন্দল অথবা এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রতিপক্ষ সন্ত্রাসীরা এসব হামলা চালাচ্ছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গতকাল শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন পলাশ। রামপুরা থানাধীন রয়েল মিষ্টির দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার মাথায় দুটি গুলি লাগে। গুলিবিদ্ধ পলাশকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কারা এবং কেন পলাশের ওপর হামলা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পলাশের বাড়ির নিরাপত্তাকর্মী ইব্রাহিম মিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, অজ্ঞাত যুবক পলাশের মাথায় গুলি করে কিছু দূরে থাকা একটি মোটরসাইকেলের পেছনে উঠে ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। পলাশ এক মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান বলে জানান ইব্রাহিম। পলাশের বাবার নাম ইউনুস খান। তাঁর বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরায়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনার পেছনে স্থানীয় সন্ত্রাসী ‘কাইল্যা মাসুদ’-এর নাম উঠে এসেছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে রামপুরা থানা পুলিশ ও ডিবির একাধিক টিম মাঠে নেমেছে।
পুলিশের খাতায় কাইল্যা পলাশ একজন শীর্ষ সন্ত্রাসী। ২০০২ সালের ২৯ মে রামপুরায় যুবদল নেতা মিজানকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ মামলায় বিচারিক আদালত মৃত্যুদ- দিয়েছিলেন পলাশকে। পরে উচ্চ আদালত তাঁর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- দেন।
কারাগারে বন্দি থেকে রামপুরা এলাকার অন্ধকার জগতের নিয়ন্ত্রক ছিলেন কাইল্যা পলাশ। সন্ত্রাসী হয়েও বিভিন্নভাবে আলোচনায় ছিলেন এ সন্ত্রাসী। খুনের মামলায় ২০০৩ সালে গ্রেপ্তার হন তিনি। যাবজ্জীবন কারাদ-ের আসামি হিসেবে কারাগারে বন্দি থেকেও তিনি হয়েছেন সন্তানের বাবা। ২০১২ সালের অক্টোবরে মুন্সিগঞ্জ হাসপাতালে জন্ম হয় তার মেয়ে খাদিজার। কখনোই পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন না। রামপুরার বাসায় প্রতি মাসে দু-তিনবার আসা-যাওয়া করতেন তিনি। রোগী সেজে কারাগার থেকে বিভিন্ন হাসপাতালেও ভর্তি হয়েছেন। এ সময় পরিবারের অবাধ যাতায়াত ছিল হাসপাতালের কক্ষে। কারাগারে থেকেও সন্তানের বাবা হওয়ার বিষয়টি আলোচনায় এলে এ নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় তদন্ত কমিটি হয়। আর তখনই উঠে আসে ভিন্ন তথ্য। কারাগার থেকে আদালতে আসা যাওয়ার সময় তিনি কখনো কয়েক ঘণ্টা, কখনো সারা দিন পরিবারের সঙ্গে থাকতের। প্রিজন ভ্যানে নয়, মাইক্রোবাসে করেই ইয়াসিন খান আসা-যাওয়া করতেন। বাড়ির বাইরে পুলিশ পাহারা দিত। আর এসব কিছুই হতো চাঁদাবাজির টাকায়।
ইয়াসিন খান ওরফে পলাশ অনেক জেলার কারাগারে ঘুরেছেন। দিনাজপুর, রাজশাহী, গাজীপুর যেখানেই তাকে পাঠানো হতো তদবির করে তিনি ঠিকই ঢাকায় চলে আসতেন। আলোচিত ইয়াসিন খান পলাশের বিরুদ্ধে এমনও অভিযোগ রয়েছে, তিনি হাতকড়া পরা অবস্থায় এলাকায় এসে গুলি চালিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দৈনিক ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম
জামায়াত-শিবিরের আক্রমণ থেকে বাঁচতে চুপ করে গেছি : মাহফুজ আলম
ছিনতাইকারী ভ্যানিটি ব্যাগ টান দেওয়ায় পড়ে যাওয়া সেই নারীর মৃত্যু
শেরপুরে ভারতীয় পুশইনের প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ
৮ নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান : জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রস্তাবিত বাজেটটি ইশতেহারনির্ভর ও প্রতারণামূলক
ইট ছুঁড়ে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে তিন আসামি
ফিলিপাইনের প্রতিরক্ষা প্রধানের ওপর চীনের নিষেধাজ্ঞা
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিজস্ব সংস্কৃতির সুরক্ষায় ইনকিলাব বলিষ্ঠ কণ্ঠস্বর
বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের সম্মেলন আজ
আদ-দ্বীন হাসপাতালে অবিলম্বে চিকিৎসা কার্যক্রম চালুর সুযোগ দিন
বিএনপি প্রতিশ্রুতিতে নয় বাস্তবে উন্নয়ন করে : হুইপ নুরুদ্দিন অপু
ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত
অপরিকল্পিত লাইনের খেসারত দিচ্ছে গ্রাহক : ইকবাল হাসান মাহমুদ
চীনে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের পাশে জামায়াত আমির
প্রস্তাবিত বাজেট গতানুগতিক, ঋণনির্ভর : রাজেকুজ্জামান রতন
১৬ দিনের সফরে খুবি ভিসি ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক
এনসিপির কাউন্সিলে যুক্ত হলেন আরো ৬ জন
ভারত থেকে হাদি হত্যাকারীকে ফেরত আনতে হবে
